,
ঢাকা ব্যুরো: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ বুধবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় ৬টার দিকে হাসপাতাল থেকে বাসার দিকে রওয়ানা করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন তিনি। ৫টার দিকে হাসপাতালে পৌঁছান।
গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল), চিকিৎসকদের একটি টিম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে তাঁর বাসায় যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে বেগম খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসকরা তাঁকে হাসপাতালে নেওয়ার কারণ বোঝাতে সক্ষম হন।
শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা রোজা রাখতে নিষেধ করলেও বেগম খালেদা জিয়া রোজা রাখার চেষ্টা করেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।