রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে পুলিশ ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করেছে। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তারের দিক থেকে মিরপুর বিভাগ সবচেয়ে এগিয়ে রয়েছে, যেখানে ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।