বশির আহমেদ, বান্দরবান: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসনে এর আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বান্দরবানের জেলা প্রশাসক ও সানিউল ফেরদৌস উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়াম হতে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশব্যাপী অনুষ্ঠেয় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষনা করবেন। কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ নির্বাচন করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ করা।

জেলা প্রশাসক বলেন, আগামী ২ মে বিকাল ৩টায় সারাদেশের ন্যায় নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন উপলক্ষ্যে বান্দরবান জেলা স্টেডিয়াম এ’জৈলা পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সংসদ সদস্য সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়। এটি ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। এ আয়োজন সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ এর প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার এবং মার্শাল আর্ট নিয়ে ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে বান্দরবানে সহস্রাধিক শিশু-কিশোররা বিভিন্ন ইভেন্টগুলো তে অংশগ্রহণ করছে। জেলায় ৮টি দল অংশগ্রহন করবে এবং ইভেন্টগুলো তে প্রতিটি উপজেলা থেকে ১৪৪ জন করে খেলোয়াড় অংশগ্রহন করার কথা রয়েছে।