বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রুদ্রপল্লীতে অবস্থিত কালী মন্দিরের অসমাপ্ত কাজ সম্পন্নে সহায়তার যে আশ্বাস তিনি দিয়েছিলেন তা দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন করেছেন। সরকারের মেয়াদ শুরু হওয়ার মাত্র এক মাসের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী অনুদান প্রদান করে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছেন তিনি।

রবিবার (২২ মার্চ) কক্সবাজারের পেকুয়ায় নিজ বাসভবনে রুদ্রপল্লী কালী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে কাজের চাহিদা অনুযায়ী ১০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ কাকারা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলার সভাপতি তপন দাশ।

মন্দিরের অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কাজে সহায়তা করায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

কমিটির পক্ষ থেকে বাবু চিত্ত রুদ্র ও বাবু মিন্টু রুদ্র বলেন, “মন্ত্রী মহোদয়ের এই সহায়তা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এতে করে মন্দিরের কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে।

স্থানীয়দের মতে, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের এ উদ্যোগ জনপ্রতিনিধিদের প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।