মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় তামাক খেতে এক মাংস ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মুজিবুর রহমান (৪৬)। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১ টায় দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার সংলগ্ন লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মুজিবুর রহমান উপজেলার কাকারা ইউনিয়নের, ৫ নম্বর ওয়ার্ড, সওদাগর পাড়ার, ফকির মোহাম্মদ পুত্র বলে জানা যায়।

নিহতের পরিবার সূত্র জানা যায়, তাদের প্রতিবেশী আরিফ ইফতারের পূর্ব মূহুর্তে মুজিবুর রহমানকে ডেকে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর রাত ১১টার দিকে মৃত অবস্থায় তামাক খেতে মুজিবুর রহমানের লাশ সনাক্ত করা হয়। নিহত মুজিবের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।

নিহতের পরিবারের দাবি, স্থানীয় আরিফের সাথে মাংস ব্যবসায়ী মুজিবের পূর্ব শত্রুতা ছিল। এ হত্যাকান্ডের জন্য তারা আরিফ কে সন্দেহ করছেন।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ঘটনাস্হলে গিয়ে জানতে পারি পূর্ব শত্রুতার জেরে মুজিব নামে একজনকে নিহত হয়েছেন। তবে কী কারণে হত্যা করা হয়েছে তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।