ক্রীড়া প্রতিবেদক: এমেচার ক্রিকেট টূর্ণামেন্টে সিজন-৩ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন হাক্কানী ক্রিকেট ক্লাব। আজ শুক্রবার(০২ মে) অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম মাস্টার্সকে পরাজিত করে তারা এই গৌরব অর্জন করে।

ম্যাচে চট্টগ্রাম মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান সংগ্রহ করেন। পরবর্তীতে হাক্কানী ক্রিকেট ক্লাব দারুন প্রতিদ্বন্দ্বীতাপূর্ন খেলা উপহার দিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান সংগ্রহ করলে ম্যাচ টাই হয়। সুপার ওভারে হাক্কানী ৩১ রান করলে বিপরীতে চট্টগ্রাম মাস্টার্স করেন মাত্র ১০ রান। ফলে দারুণ একটা ফাইনালে চট্টগ্রাম মাস্টার্সকে হারিয়ে হাক্কানী ক্রিকেট ক্লাব প্রথম বারের মত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ – সভাপতি তৌফিকুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ফারুক টিটু।