প্রেস বিজ্ঞপ্তি: দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক চট্টগ্রাম মহানগরের উদ্যোগে স্বাধীন মত প্রকাশের সভা আজ শুক্রবার বিকেল ৫ টায় ঐতিহাসিক লালদীঘির পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে সাংস্কৃতিক দলের চট্টগ্রাম মহানগরের সভাপতি এডভোকেট আবুল হোছাইন শিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাধীন মত প্রকাশের সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীন মত প্রকাশের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা, সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহের।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন তখনই দেশে দুর্ভিক্ষ, দূঃশাসন, লুটপাট, চুরি, ডাকাতি বৃদ্ধি পায়। এবারো তারা একের পর এক ভোট চুরি করে ক্ষমতা দখল করে নতুন পন্থায় যা আগে কখনো বাংলাদেশে ছিল না এবার তারা নতুন করে ক্ষমতায় এসে চালু করেছে। গুম খুন ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে স্বৈরাচারকে হার মানিয়ে একটি অস্বাভাবিক সরকারে পরিণত হয়েছেন। যার কারণে আজকে বাজার নিয়ন্ত্রনহীন। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের মূল্য অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। মানুষ দুর্ভিক্ষ ও মহামারিতে হাবুডুবু খাচ্ছে। নিরবে মানুষ না খেয়ে অনাহারে অর্ধাহারে দিনযাপন করছেন। সরকারি দলের লোকদের কমিশন বাণিজ্য করে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সর্বস্তরের জনতাকে একত্রিত হয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। তার কোন বিকল্প নেই। দেশের মানুষকে বাঁচাতে হলে আওয়ামীলীগের দু:শাসনের হাত থেকে রক্ষ করতে হবে।

বক্তারা আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির একমাত্র কারণ- আওয়ামী দু:শাসন ও মন্ত্রী এম.পিদের লুটপাট, গণতন্ত্রহীনতার কারণে আজ দুর্ভিক্ষের সয়লাব হয়েছেন।

এসময় আরও মত প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এ. কে. এম. পেয়ারু, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ সভাপতি হাফিজুল ইসলাম মজুমদার মিলন, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সঞ্জয় আচার্য্য, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, মো. সাহাব উদ্দিন, মো. মমতাজ সর্দ্দার, ওমর আলী রনি, মো. নুরন্নবী, মো. সালাউদ্দিন জনি, মো. আল আমিন, মো. আব্দু শুক্কুর প্রমুখ।

সভা শেষে একমত পোষণ করে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সম্মান জানিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ তারিখ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বড় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।