নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করা হয়েছে দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক করা হয়েছে আজিজুর রহমান আজিজকে।
বুধবার (৯ মার্চ) রাতে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে হেলাল উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েমকে।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন।
সাংগঠনিক সম্পাদক হলেন, মাছুদ খান, মো. সালাহ উদ্দিন (শেরশাহ্), দেবাশীষ আচার্য্য। প্রচার সম্পাদক করা হয়েছে তাসাদ্দেক নূর চৌধুরী তপু।
আগামী ৩ (তিন) বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।




