কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে কক্সবাজার মোটেল উপলের জারা কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামীলীগ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপ-প্রচার সম্পাদক এম এ মনজুর, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল কর।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে করোনা ভাইরাসের বিধি-নিষেধ শীতিল হওয়ার পর তিনি সাংগঠনিক কার্যক্রমে আরো বেশি গতিশীলতা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে নতুনভাবে গুছানোর জন্য দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি সভা করার নির্দেশ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল ৯ মার্চ বুধবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে জারা কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৩ হাজার দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করবেন।

উক্ত তৃণমূল প্রতিনিধি সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, ধর্ম-বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, দলীয় প্রতীকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, উপজেলা কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, দলীয় প্রতীকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/পৌরসভার মেয়র/জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা পর্যায়ের সহযোগী সংগঠনের ২০জন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।