ক্রীড়া প্রতিবেদক: বাফুফের নির্বাচনে সভাপতি পদে দিনাজপুরের মিজানুর রহমান চৌধুরীকে ১২৩ – ৫ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাউন্সিল ও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন।

এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর নতুন সভাপতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। মোট ১৩৩ জন কাউন্সিলর এর মধ্যে নির্বাচনে ১২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর পূর্বে ২০০৮, ২০১২, ২০১৬ ও ২০২০ সালে তিনি বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক তারকা ফুটবলার কাজী মো. সালাউদ্দিন ।