ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ১৩তম মহিলা জাতীয় টি–২০ ক্রিকেট লিগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল। আজ শনিবার(২৪ আগষ্ট) রাজশাহীস্থ শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের ১ম ম্যাচে চট্টগ্রাম বিভাগ ২৩ রানে খুলনা বিভাগকে পরাজিত করে।
ম্যাচ দেরীতে শুরুর কারণে নির্ধারিত ১৪ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ৭ উইকেটে সংগ্রহ করে ৮৫ রান। দলের পক্ষে শরমিন সুপ্তা ৩২ এবং সাথী রানী ৩১ রান রান করেন।জবাবে ব্যাট করতে নেমে খুলনা দলের ইনিংস শেষ হয় নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেটে ৬২ রানে। ফলে ম্যাচে চট্টগ্রাম বিভাগ জয় পায় ২৩ রানে।
খেলায় চট্টগ্রামের সানদিহা ইসলাম আশা ও রাবেয়া খাতুন নেন ৩ টি করে উইকেট। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রামের সানদিহা ইসলাম আশা। চট্টগ্রাম বিভাগের পরবর্তী ম্যাচ রবিবার বরিশাল বিভাগের সাথে।




