মোহাম্মদ ফারুক,ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ২য় বার শিরোপা জয়ের জন্য ভারত এবং ১ম শিরোপা অর্জনের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ফাইনালে শনিবার রাতে পরস্পরের মোকাবেলা করবে। সেমিফাইনালে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে আফগানিস্তানকে এবং রাতে ভারত ৬৮ রানে ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

এর পূর্বে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ১ম টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক এম এস ধোনির নেতৃত্বে শিরোপা জয় করে ভারত আর রানাসআপ হয় পাকিস্তান।

২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউনুচ খানের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান , রানাস আপ হন শ্রীলঙ্কা।

২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পল কলিংউডের নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইংল্যান্ড ওয়েলস ও রানাসআপ হয় অস্ট্রেলিয়া।

২০১২ সালে শ্রীলঙ্কার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ড্যারেন স্যামির অধিনায়কত্বে শিরোপা ঘরে তুলে ওয়েস্ট ইন্ডিজ, রানাস আপ হন স্বাগতিক শ্রীলঙ্কা।

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা পায় শ্রীলঙ্কা। দলের নেতৃত্ব দেন দিনেশ চান্দিমাল ও লাসিথ মালিঙ্গা। রানাস আপ হন ভারত।

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ড্যারেন স্যামির নেতৃত্বে ২য় বারের মত শিরোপা নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ, রানাসআপ হয় ইংল্যান্ড।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যারন ফিঘ এর অধিনায়কত্বে ১ম বারের মত শিরোপা জয় করে অস্ট্রেলিয়া। রানাসআপ হন নিউজিল্যান্ড।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জস বাটলারের নেতৃত্বে ২য় বারের মত শিরোপা জয়ের গৌরব অর্জন করে ইংল্যান্ড ওয়েলস। রানাসআপ হয় পাকিস্তান।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথভাবে আয়োজিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার জন্য শনিবার রাতে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এখন দেখার অপেক্ষা দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর ভারত ২য় বারের মত নাকি দক্ষিণ আফ্রিকা ১ম বারের মত চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর শিরোপা নিজেদের ঘরে তুলে।