স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। গুলবাদিন নাইব ও নাভিন উল হকের বোলিং তোপে ২১ রানে হার মানলো অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশকে হারানোর পর অজিরা আফগানদের কাছে হেরে বিপদে পড়ে গেলো।

পাওয়ার প্লেতে নাভিনের তোপে পড়ে অস্ট্রেলিয়া। তিন উইকেট হারানোর পর মার্কাস স্টয়নিসকে নিয়ে ম্যাক্সওয়েল চাপ সামলে নেন। ১১তম ওভারে গুলবাদিন বল হাতে নিয়ে দুর্দান্ত ব্রেকথ্রু আনেন। তারপর এই পেসার তার চার ওভারেই বড় বড় উইকেট তুলে নেন। তার দারুণ ডেলিভারিতে ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচ নেন নুর আহমেদ। নাভিন দ্বিতীয় স্পেলে ফিরে আরেকটি উইকেট পান।

এর আগে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটি অস্ট্রেলিয়াকে ভোগায়।১৬তম ওভারে ১১৮ রানে ভাঙে এই জুটি। ৪৯ বলে চারটি করে চার ও ছয়ে ৬০ রান করে আউট হন গুরবাজ। স্টয়নিসের বলে ডেভিড ওয়ার্নারের ক্যাচ হন তিনি। অ্যাডাম জাম্পা পরের ওভারে জোড়া আঘাত করেন। ৪৮ বলে ৬ চারে ৫১ রানে থামেন ইব্রাহিম।

তারপর প্যাট কামিন্স তোপ দাগান। নিজের শেষ দুই ওভারে তিন উইকেট নিয়ে আফগানিস্তানের রানের লাগাম টেনে ধরেন। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। এই হারে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লাগলো। শেষ ম্যাচে তারা খেলবে ভারতের সঙ্গে। ম্যাচটি জিততেই হবে তাদের। আর আফগানিস্তান বাঁচিয়ে রাখলো সেমিফাইনালে খেলার আশা। এজন্য বাংলাদেশকে হারাতে হবে তাদের এবং চাইতে হবে ভারতের জয়।