স্পোর্টস ডেস্ক: খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো চট্টগ্রাম। পুরো আসরে দুর্দান্ত ব্যাটিং করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার উইল জ্যাকস।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মাঠে নামতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার উইল জ্যাকস।

পরে জানা যায়, অসুস্থতার কারণে তাকে ছাড়াই খেলতে হচ্ছে বন্দর নগরীর দলটিকে। তবে উইল জ্যাকসকে ছাড়া খুব একটা অসুবিধা হয়নি চট্টগ্রামের।

আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল স্কোর দাঁড় করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানেই থেমে যায় খুলনার ইনিংস। এর মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকেও বিদায় নিলো রূপসা পাড়ের দলটি।