ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে শাহ আজিজ ইন্টারন্যাশনাল লি. এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস সিডিএফএ শাহ আজিজ ইন্টারন্যাশনাল লি. ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২৩-২৪ এর মঙ্গলবারের ১ম খেলায় সিটি টাইগার ২-১ গোলে শতাব্দী গোষ্ঠীকে পরাজিত করে।

দিনের ২য় খেলায় আলোর ঠিকানা ৩-০ গোলে বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। ম্যাচে সিটি টাইগারের পক্ষে ফরহাদুল ইসলাম ও ফয়সল, শতাব্দী গোষ্ঠির আফগান ১ টি করে এবং আলোর ঠিকানার ফয়সল ২ টি ও সাজ্জাদ হোসেন ১ টি গোল করেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় শতদল জুনিয়র বনাম ফ্রেন্ডস ক্লাব এবং সকাল সাড়ে ১১ টায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি পরস্পরের মোকাবেলা করবে।