নিজস্ব প্রতিনিধি: আসন্ন দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে ভয়-ভীতির কোন কারন নেই। লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনষ্টিটিউটের মহা পরিচালক আসাদুজ্জামান এসব কথা বলেন।

৩১মে শুক্রবার সকাল বেলা উপজেলা সদরের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে একর্মশালার আয়োজন করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান এ কর্মশালায় সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনআইডি পরিচালক হাছানুজ্জামান এবং ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর শুক্কুর, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম ও আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক প্রমুখ।

আগামী ৫জুন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ ইউনিয়নে ৭১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এসব কেন্দ্রে অতিরিক্ত দায়িত্বসহ ৮১জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৫৮৫জন এবং ১২শ জন ভোট কক্ষের পুলিং অফিসার এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মহা পরিচালক আরো বলেন, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা কর্মচারীকে দল মতের উর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।