ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেক লি. এর পৃষ্ঠপোষকতায় আয়োজিতব্য ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ২০২৪ অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুরুষ দল আজ বৃহস্পতিবার (২৩ মে) রাতে ঢাকা গেছে। দলের ম্যানেজার ও কোচ মনোনীত হয়েছেন যথাক্রমে আসাদুজ্জামান খান, দ্বীনুল ইসলাম। ৪ সাতারু যথাক্রমে আশেকুল মুজিব, পৃথ্বীরাজ বোস, জামিউল হাসান ফারহান ও আশিকুর রহমানকে নিয়ে ০৬ সদস্যেও চট্টগ্রাম জেলা দল যাত্রা করবে।
দলের সফল্যের জন্য চট্টগ্রামবাসীর দোয়া কামনা করা হয়েছে। ঢাকা যাওয়ার প্রাক্কালে জেলা দলের সদস্যদের সাথে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন সৌজন্য সাক্ষাত করেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহী সদস্য মোহাং শাহজাহান, আকতারুজ্জামান, মুজিবর রহমান, সিজেকেএস সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব, ভাইস চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, মাহবুবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক ফজল রব্বান সুইট, সিজেকেএস কাউন্সিলর হারুন আল রশীদ, রায়হান উদ্দিন রুবেল প্রমুখ।




