মোহাম্মদ ফারুক,ক্রীড়া প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সিজেকেএস- ইস্পাহানি প্রিমিয়ার লিগ ২০২৪ এর পুরস্কার বিতরণ। এর আগে লিগের সমাপনী দিনের ম্যাচে আগেই নির্ধারিত হওয়া লিগ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী লিমিটেড মোসাদ্দেক সৈকতের ৫২ বলে ১০১ রানের সুবাদে ২৭৩ রানের বিশাল ব্যবধানে বন্দর ক্রীড়া সমিতিকে পরাজিত করে।
এই ম্যাচের পূর্বেই নির্ধারিত হয়ে যায় সিজেকেএস- ইস্পাহানি প্রিমিয়ার লিগ ২০২৪ এর চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও রানার্সআপ ব্রাদার্স ইউনিয়ন। আবাহনী তাদের শেষ ম্যাচে জয় উদযাপনের জন্য বাদক দল ও বিপুল সংখ্যক সমর্থকসহ মাঠে হাজির হয়। তাদের মধ্যে অনেক মহিলাও ছিল। বাদ্যের তালে তালে দলীয় পতাকা হাতে নেচে গেয়ে তারা দলকে সমর্থন ও খেলোয়াড়দের অভিনন্দন জানান। ম্যাচ শেষে পোড়ানো হয় আতশবাজি।
টসে হেরে ব্যাট করতে নেমে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩২২ রান করে। দলের পক্ষে মোসাদ্দেক সৈকতের ৫২ বলে ১০১, তাজুল ইসলাম ৪৭ ও মোহাম্মদ হান্নান ৪৫ রান করেন। এবারের লিগে সর্ব্বোচ ৩০ পয়েন্ট লাভ করে আবাহনী। অন্যদিকে বন্দরের সংগ্রহ ১৮ পয়েন্ট।
৩২৩ রানের বিশাল টার্গেটকে তারা করতে নেমে ৬ নাম্বারে থাকা বন্দরের ব্যাটসম্যানরা মাঠে দাঁড়াতেই পারেনি। মাত্র ১৬.২ বলে ৫০ রানে গুটিয়ে যায় বন্দর। দলের পক্ষে ইকবাল বাহার ১৬ ও মেহেদী হাসান ১৩ ছাড়া আর কেহ দুই অংকের সংগ্রহে পৌঁছাতে পারেনি। দলের ছয় ব্যাটসম্যান সাজ ঘরে ফিরে যায় ব্যক্তিগত ০ রানে।
ম্যাচে বল হাতে আবাহনীর মোহাম্মদ শোয়েব ৪, ওবাইদুল্লাহ ওবাইত ৩ ও মোসাদ্দেক সৈকত ২ এবং বন্দরের তন্ময় পাটোয়ারী ও ফখরুল ইসলাম ২ টি করে উইকেট লাভ করে।
সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিসিবির পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি, সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস এর সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর।
সমাপনী অনুষ্ঠানের বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও রানার্সআপ ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম এর খেলোয়াড় ও কর্মকতাদেও হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে রয়েল হাট রেস্টুরেন্ট এর পক্ষ হতে এই টুর্নামেন্টের বেস্ট পারফর্মার আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের মিনহাজ উদ্দিনের হাতে একটি ১২৫সিসি মোটরসাইকেল প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মোহা: শাহজাহান, মোহাম্মদ দিদারুল আলম, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আকতারুজ্জামান, মোহাম্মদ রাশেদুর রহমান মিলন, নাসির মিঞা, মো: এনামুল হক, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাবেক নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক মো: শওকত হোসেন, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, আব্দুল্লাহ আল মামুন, আলী হাসান রাজু, সাইফুল আলম খান, জসিমুল হুদা, সোহেল আহমেদ, এস এম ইকবাল মোরশেদ, আসাদুজ্জামান খান, ব্যারিষ্টার শাহবাজ মুনতাসির, আদিল কবির চৌধুরী, মো: মোশাররফ হোসেন লিটন, ফারুখ জামান, সামিউল হাসান রুমন, ওয়াসিম কামাল রাজা, আবুল হাসেম রাজা, সাইফুল আলম বাবু, মোমিনুল হক, শৈবাল দাশ সুমন, সাহেলা আবেদীন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় শহিদুর রহমান, ফজলে বারি খান রুবেল, সাবেক কাউন্সিলর ও বিসিবি সিকিউরিটি কমিটির সদস্য আবদুর রশিদ লোকমান, স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।




