ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পর্দা নামছে আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে)। নগরের এম এ আজিজ স্টেডিয়ামে লিগের সর্বশেষ চট্টগ্রাম আবাহনী লিমিটেড বনাম বন্দর ক্রীড়া সমিতির ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৩-২৪।

ম্যাচ শেষে বিকালে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

লিগের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান এম এম ইস্পাহানি লিমিটেড এর চেয়ারম্যান মীজা সালমান ইস্পাহানি।

এরিমধ্যে লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নির্ধারিত হয়ে গেছে।

সমাপনী ম্যাচ হাতে রেখেই এবারের লিগে ১০ ম্যাচে ৯ জয় ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী লিমিটেড চ্যাম্পিয়ন ও ১১ ম্যাচে ৮ জয় ২ পরাজয় ও ১ ড্র (বৃষ্টির জন্য ম্যাচ পরিতাক্ত) এ ২৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে করেছেন।

এবারই প্রথমবারের মত সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশগ্রহনকারী স্থানীয় খেলোয়াড়দের মধ্য থেকে লিগে সেরা অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ষোষিত সেরা খেলোয়াড়কে দেওয়া হবে রয়েল হাট এর সৌজন্যে ১২৫ সিসি মোটর সাইকেল। সমাপনী দিনে এই সেরা খেলোয়াড়য়ের নাম ঘোষনা করা হবে।

উল্লেখ্য যে, ১২ দলের অংশগ্রহনে গত ২২ ফ্রেরুয়ারী থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয় সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৩ -২৪।

এবারই প্রথম সিজেকেএস প্রিমিয়ার লিগের ২য় ভেন্যু হিসাবে গত ৫ থেকে ১০ মার্চ ৩ রাউন্ডের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয় সৈকত নগরী কক্সবাজারের শেখ কামাল আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলন মাঠে।