মোহাম্মদ ফারুক: নগরীর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে সিজেকেএস- সিডিএফএ -শাহ আজিজ ইন্টারন্যাশনাল লিঃ ৩য় বিভাগ ফুটবল লিগ ২০২৩ -২৪ শুরু হয়েছে । আজ বুধবার (২২ মে) বিকালে নগরীরর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লিগের শুভ উদ্বোধন করেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিজেকেএস এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে ১০ তলা বিশিষ্ট একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করবে। যার সম্ভাবতা যাচাই বাচাইয়ের কাজ এরি মধ্যে শুরু করা হয়েছে।
আ জ ম নাছির তার বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, আগামী বছর থেকে সিজেকেএসের খেলাধুলা পরিচালনার অন্যতম বাধা মাঠ সংকট অনেকটা দুর হয়ে যাবে। এরি মধ্যে আউটার স্টেডিয়ামের কাজ অনেকটা এগিয়ে গেছে তার পাশাপাশি শীঘই এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠের সংস্কার কাজও শুরু হবে। আশা করি আগামী বর্ষা মৌসুমের পর আমরা মাঠ দু’টিতে ৩য় বিভাগ ফুটবল সহ নানা ইভেন্ট পরিচালনা করতে পারব।
বক্তব্যে তিনি আগামীতে ২য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহনকারী খেলোয়াড়দের ক্ষেত্রেও বয়সসীমা নির্ধারণ করে দিতে সংলিষ্টদের নিদের্শ দেন।
সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সস্পন্সর প্রতিষ্ঠানের স্বতাধিকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুর রহমান মিলন।
উদ্বোধনী বক্তব্যের পর অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন উডিয়ে ৬ গ্রুপে বিভক্ত মোট ২৩ দলের অংশগ্রহনে অনুষ্ঠিত সিজেকেএস-সিডিএফএ-শাহ আজিজ ইন্টারন্যাশনাল লিঃ ৩য় বিভাগ ফুটবল লিগ ২০২৩ -২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন।
পরে তিনি উদ্বোধনী ম্যাচে অংশগ্রহনকারী দলের খেলোয়াড়, কর্মকতা ও ম্যাচ রেফারিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ৩য় বিভাগ ফুটবল লিগের শ্রেষ্ট খেলোয়াড় ও সর্ব্বোচ গোলদাতাকে কে এম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে নগদ অর্থসহ ক্রেস্ট প্রদানের ঘোষণা দেওয়া হয়।
সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ এর সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস নির্বাহী সদস্য ও সিডিএফএ কোষাধ্যক্ষ মোহা: শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, মো: দিদারুল আলম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, আকতারুজ্জামান, মো: মুজিবর রহমান, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর লোকমান হাকিম মো: ইব্রাহিম, হারুন আল রশিদ, ফারুকজ্জামান, মসিউল আলম স্বপন, সাইফুল আলম খান, নাজমুল হক ডিউক, সুলতান মাহমুদ খান শাহীন, সামিউল হাসান রুমন, মুছা বাবলু, সাইফুল আলম বাবু, হাসান মুরাদ, জসিমুল হুদা, আসাদুজ্জামান, আজাদ রহমান, সোহেল আহম্মেদ, শাহজাহান আহমেদ সামি, মোশাররফ হোসেন লিটন, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, হেলাল উদ্দিন টিপু, জহির উদ্দিন, আইনুল কবির জিতু প্রমুখ।
উদ্বোধনী খেলায় কল্লোল সংঘ গ্রীণ ৩-০ গোলে রাফা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।
বৃহস্পতিবার সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকাল সাড়ে ৯টায় ৩য় বিভাগ ফুটবল লীগের খেলায় রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা বনাম উল্লাস ক্লাব এবং সকাল সাড়ে ১১টায় চ.ব.ক ক্রীড়া সমিতি (সাদা) বনাম সদ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা পরস্পরের মোকাবেলা করবে।
Post Views: 316




