ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টিটিওয়াংশা স্টেডিয়ামে ইসতাফ সেপাক টাকরো ওয়াল্ড কাপের ডিভিশন ১ এ রেগু ইভেন্টে চ্যাম্পিয়ন ইরান,রানার্স আপ চাইনিজ তাইফি। ইসতাফ সেপাক টাকরো ওয়াল্ড কাপ কুয়ালালামপুর ২০২৪ এ বাংলাদেশ রেগু ইভেন্টে তৃতীয় স্থান লাভ করে।
আজ বুধবার (২২ মে) অনুষ্টিত ফাইনাল খেলায় ইরান চাইনিজ তাইফিকে ২ – ১ সেটে পরাজিত করে ইরান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের চেয়ারম্যান বনচায় লুহরপিপাত, সাধারণ সম্পাদক দাতু আবদুল হালিম কাদের, আয়োজক কমিটির চেয়ারম্যান ও মালয়েশিয়া সেপাক টাকরো এসোসিয়েশনের সভাপতি দাতু মোহাম্মদ সোমালি রেদোয়ান।
বাংলাদেশের পক্ষে খেলোয়াড় ও কর্মকর্তা বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানসীর ,রশিদুজ্জামান সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালী,যুগ্ম সম্পাদক লুতফুল করিম সোহেল,নির্বাহী সদস্য মো: সরওয়ার আলম চৌধুরী মনি পুরস্কার গ্রহন করেন।