ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টিটিওয়াংশা স্টেডিয়ামে চলমান ইসতাফ সেপাক টাকরো ওয়াল্ড কাপের ৪র্থ দিনে আজ ডিভিশন ১ এ রেগু ইভেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ দল ২-০ সেটে ইরানের সাথে পরাজিত হয়ে তৃতীয় স্থান লাভ করেছে।
বাংলাদেশ দল প্রথম সেটে ১৫-৬ পয়েন্টে , দ্বিতীয় সেটে ১৫-৭ পয়েন্টে পরাজিত হয়েছে। দিনের অপর সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম সেটে চাইনিজ তাইফি ১৫ -১১ পয়েন্টে নেপালকে পরাজিত করে, দ্বিতীয় সেটে নেপাল ১৫-১০ পয়েন্টে চাইনিজ তাইফিকে পরাজিত করলে ১- ১ সেটে ড্র হয়। তৃতীয় সেটে নেপাল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত চাইনিজ তাইফির কাছে ১৫ – ১২ পয়েন্টে পরাজিত হয়।
আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আইন অনুযায়ী বাংলাদেশ ও নেপালকে তৃতীয় স্থান হয়। আগামীকাল ২২ মেডিভিশন ১ এর ফাইনালে ইরান এবং চাইনিজ তাইফি প্রতিদ্বন্দ্বিতা করবে।
এদিকে সেপাক টাকরো ওয়াল্ড কাপে বাংলাদেশ দল ভালো ফলাফল করায় বাংলাদেশ চীফ দ্যা মিশন সৈয়দ মোহাম্মদ তানসীর দলের সকল খেলোয়াড় ,কোচ ম্যানেজার , মালয়েশিয়া প্রবাসী দর্শক ও দেশ বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ সেপাক টাকরো দল ভবিষ্যতে আরো ভালো ফলাফল করবে।




