ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চট্টগ্রাম। আজ রবিবার (১৯ মে) এম এ আজিজ স্টেডিয়ামে বৃষ্টির কারণে পরিতাক্ত ম্যাচে ফ্রেন্ডস ক্লাবের সাথে পয়েন্ট ভাগাভাগি করে লিগ পয়েন্ট টেবিলের ২য় সর্বোচ্চ ২৫ পয়েন্ট নিয়ে তারা রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করলেন।

সকালে টসে জিতে ব্যাট করতে নেমে ৫ ওভারে ২ উইকেটে ব্রাদার্স ইউনিয়ন ২৬ রান সংগ্রহ করার পর বৃষ্টি হানা দিলে ম্যাচ আর মাঠে গড়াতে পারেনি। নিদিষ্ট সময় অপেক্ষার পর ম্যাচ পরিতাক্ত ঘোষনা করা হয়। ফলে লিগ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম।

আ জ ম নাছিরের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ

ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি, বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সিজেকেএস – ইস্পাহানি প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ায় দলের সকল খেলোয়াড়, ম্যানেজার, কোচ, কর্মকতা, ক্লাব পরিচালক, সমর্থকদের শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন। তাছাড়া তিনি প্রিমিয়ার লিগে অংশগ্রহনকারী সকল দলের কর্মকতা, খেলোয়াড়, সকল সংবাদ মাধ্যমের সাংবাদিক, আম্পায়ার, স্কোরার ও মাঠ কর্মীসহ সংলিষ্ট সকলকে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মাঠের লড়াই’র অভিনন্দন

সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ায় ব্রাদার্স ইউনিয়ন দলের খেলোয়াড়, কর্মকতাসহ সংলিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন খেলাধুলার সব সংবাদ নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত মাঠের লড়াই / মাঠের লড়াই. কম সম্পাদক আলী আব্বাস ও নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফারুক।

আগামী ২৩ মে বৃহস্পতিবার এবারের লিগের সর্বশেষ আবাহনী লিমিটেড (লিগ চ্যাম্পিয়ন) ও বন্দরের ম্যাচের পর পুরস্কার বিতরনীর মাধ্যমে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার লিগ শেষ হবে।