নগর প্রতিবেদক: চট্টগ্রাম আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবদুল আউয়াল বাবু’র নামাজে জানাজা আজ শনিবার (১৮ মে) বাদ জোহর এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে অনুষ্টিত হয়।

নামাজে জানাজায় নগরীর সর্বস্থরের ক্রীড়া সংগঠক, মরহুমের সহকর্মী, খেলোয়ার ও স্বজন সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জানাজার পূর্বে ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি ও সিজেকেএস সহ-সভাপতি সৈয়দ আবুল বশর এর পরিচালনায় অনুষ্টিত সংক্ষিপ্ত শোক জ্ঞাপন পর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিজেকেএস সহ- সভাপতি এ্যাডভোকেট আফতাব রেজা চৌধুরী, সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, সিডিএসএ সহ-সভাপতি আলী আব্বাস।

নামাজে জানাজা শেষে গরীবুল্লাহ শাহ মাজারস্থ কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা(সিজেকেএস), চট্টগ্রাম আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, ফ্রেন্ডস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আবদুল আওয়াল বাবু’র কফিনে পু্ষ্পমাল্য অর্পন করা হয়।