ক্রীড়া প্রতিবেদক: মালয়েশিয়ার কুয়ালালামপুর তামু হোটেলের বলরুমে আজ শুক্রবার (১৭ মে) স্হানীয় সময় বিকালে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় সাজানো ইসতাফ সেপাক টাকরো ওয়াল্ড কাপ কুয়ালালামপুর ২০২৪ এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মালাকা প্রদেশের গভর্নর ড. হাজী মোহাম্মদ আলী বিন মহত রোস্তম।

বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক দাতু আবদুল হালিম বিন কাদের।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দাতু মহত সুমালি বিন রেদোয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহনকারী দেশসমূহের আমন্ত্রিত অতিথি, আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশন,এশিয়ান সেপাক টাকরো এসোসিয়েশন এবং সাউথ এশিয়ান সেপাক টাকরো এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশে সেপাক টাকরো এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানসীর ,রশিদুজ্জামান সেরনিয়াবাত,সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালী,যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুতফুল করিম সোহেল, নির্বাহী সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মালয়েশিয়া এবং অংশগ্রহণকারী দেশসমূহের ঐতিহ্য তুলে ধরে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর টিটিওয়াংশা স্টেডিয়ামে ইসতাফ সেপাক টাকরো ওয়াল্ড কাপ কুয়ালালামপুর ২০২৪ এর মূল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রিমিয়ার ডিভিশনে মালয়েশিয়া , মায়ানমার, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম , জাপান, সিংগাপুর , ইন্দোনেশিয়া , ব্রুনাই, ইন্ডিয়া, চায়না এবং ফিলিপিন।

বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে ডিভিশন ১ এ। ডিভিশন ১ এ বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা, সোদি আরবিয়া, পাকিস্তান, ইরান, নেপাল, জার্মানি , ফ্রান্স এবং চাইনিজ তাইফি।আজ প্রথম দিনে বাংলাদেশ রেগু ইভেন্টে চাইনিজ তাইফি ও পাকিস্তানের সাথে এবং ডাবল ইভেন্টে শ্রীলঙ্কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।