ক্রীড়া প্রতিবেদক: সম্ভবনাময় ও প্রতিভাবান নতুন ক্রিকেটার অন্বেষণ করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের মাধ্যমে ক্রিকেট খেলোয়াড় তৈরীর অংশ হিসেবে “আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম বিভাগ” এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ১৫ থেকে ১৭ বছর বয়সের ক্রিকেট খেলোয়াড় বাছাই কার্যক্রম ইতোমধ্যেই শেষ হয়েছে।

বাছাইকৃত ৭৫ জন খেলোয়াড় নিয়ে আজ বৃহস্পতিবার (১৬ মে) থেকে দীর্ঘমেয়াদী স্কিল ক্যাম্প শুরু হয়েছে।নগরীর সাগরিকাস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অনুশীলন মাঠে স্কিল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এবং আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহবায়ক আ.জ.ম নাছির উদ্দীন।

প্রধান অতিথির আ জ ম নাছির উদ্দীন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যতীত জেলা / বিভাগীয় পর্যায়ে নিজস্ব ব্যবস্থাপনায় এটাই প্রথম স্কিল ক্যাম্প। এই ক্যাম্প শেষে ২ দিনের ক্রিকেট প্রতিযোগিতা এবং ১ দিনের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং প্রতিযোগিতা শেষে অ-১৬, অ-১৮ দু’টি পৃথক দল তৈরী করে বিশেষায়িত স্কিল ক্যাম্প আয়োজন করা হবে।ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতাও আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য ফোরএইচ গ্রুপের চেয়ারম্যান গাওহর সিরাজ জামিলকে ধন্যবাদ জানান নাছির উদ্দীন।

অনুষ্টানে আরও বক্তব্য রাখেন আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য সচিব সিরাজউদ্দিন মো. আলমগীর, অর্থ সম্পাদক আলহাজ্ব আলী আব্বাস। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান, এহসানুল হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য জিএম হাসান, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া, কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আলী হাসান রাজু, সাইফুল আলম খান, শওকত হোসেন, ইয়াসির আরাফাত পাপলু, জাফর ইকবাল, মোশারফ লিটন, জাহেদ হোসেন প্রমুখ।