ক্রীড়া প্রতিবেদক: বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক মরহুম মো: ইউসুফের স্মরণে গত শনিবার ১১ মে সিজেকেএস কনভেনশন হলে সিডিএফএর আয়োজনে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শোকসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস, সিজেকেএস সহ সভাপতি মো: হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, অতি: সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল।

অনুষ্ঠান পরিচালনা করেন সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব।

অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রাম তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মরহুম ইউসুফের অবদান ও ক্রীড়া কর্মকান্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর অবদানের ভুয়শী প্রশংসা করেন।

শোকসভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, দিদারুল আলম, মুজিবুর রহমান, সৈয়দ মো: তানসির, হারুন অর রশিদ, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, মরহুমের একমাত্র পুত্র মো: শাকিব, কাউন্সিলর সাইফুল আলম খান সহ সিজেকেএস এর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ।