আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলায় পৃথক দুই জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত দুইজন আহত হয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নর্থ ওয়াজিরিস্তানের জেলার তহশিলের দত্ত খেল শহরের হাসান খেল এলাকা এবং মীর আলি শহরের সীমান এলাকায় শনিবার (১০ মে) এ দুটি হামলার ঘটনা ঘটে।

প্রথম হামলার ঘটনাটি ঘটেছে হাসান খেলে। সেখানে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।এর ফলে ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত ও আরও দুজন গুরুতর আহত হন।

অপর ঘটনায় জঙ্গিরা সীমান এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। তাদের হামলায় এখানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন।

নিহত নিরাপত্তা সদস্যদের লাশ ও আহতদের হেলিকপ্টারযোগে বান্নুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলার পর দুটি স্থানই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে। এরপর এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে।