দি ক্রাইম বিডি

১১ ফেব্রুয়ারি, ২০২৬ / ২৮ মাঘ, ১৪৩২ / ২২ শাবান, ১৪৪৭

শিরোনামঃ

ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস || ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা || ফের শুরু ‘মালিক’ || কুমিল্লায় পুকুর সেঁচে বন্দুক-পিস্তল উদ্ধার || রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার || লোহাগাড়ায় শ্বশুরালয় হতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার || সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা || শহর-গ্রাম উন্নয়নে জামায়াতের প্রার্থীর ১১ দফা ইশতেহার || চট্টগ্রাম বন্দর অচল : আন্দোলনের সমন্বয়ক আটক || নির্বাচনে ‘ব্লেইম গেম’ বা নাটকের সুযোগ নেই : ডিসি জাহিদ || জিতলে ২৬ দফা পরিকল্পনা বাস্তবায়ন করবেন জামায়াতের হেলালী || এসপির বিশেষ কক্ষ থেকেই জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ছক || ভারত-ফ্রান্স ছাড়াও আরও ৬ দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না || নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা || বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের দাবি: একদিনের জন্য হলেও অর্থ উপদেষ্টার পদত্যাগ || মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির || ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ || রাঙ্গামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম || কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ জনকে আসামী করে মামলা || চন্দনাইশে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, ৬ মাইক্রোবাস ভাঙচুর ||
চট্টগ্রামের খবর লিড নিউজ

কালবৈশাখী ঝড়ে আনোয়ারা উপকূলে ১৬ ট্রলার ডুবে নিখোঁজ ৭২ জন; উদ্ধার ১৮

এস এম আকাশ: কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের চট্টগ্রাম আনোয়ারা উপকূলে লবণবাহী ১৬ ট্রলার ডুবে ৭২ জন মাঝি-মাল্লা ও শ্রমিক নিখোঁজ রয়েছে।গতকাল বুধবার (০৮ মে) বঙ্গোপসাগরে চট্টগ্রামের আনোয়ারার উপকূলের চার নটিক্যাল মাইল দূরে ও শঙ্খ নদীর মোহনায় এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় চারটি ট্রলারের ১৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে,বাঁশখালী, মহেশখালী ও কুতুবদিয়া থেকে ১৬ ট্রলার লবণবোঝাই প্রায় ৩০ হাজার মণ লবণ নিয়ে চট্টগ্রাম শহরের মাঝিরঘাট যাচ্ছিল। পথে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে পৌঁছলে কালবৈশাখী দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারগুলো। এতে একের পর এক ট্রলারগুলো ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ চার ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা ও শ্রমিক উদ্ধার করে। নিখোঁজ অন্যান্যদের উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন- এমভি আল্লাহর দান ট্রালের মাঝি জিয়া উদ্দিন, এমভি তৌফিক ইলাহির মাঝি মানিক মানিক, নুরুল আমিন, মোহাম্মদ আলী, মোহাম্মদ মানিক, মনসুর উদ্দিন,বদি আলম,আবু হানিফ,জাবেদ আহমেদ,মোহাম্মদ আনিস, মোহাম্মদ আহিম, সোহেল মিয়া। তারা বাঁশখালী উপজেলা ও কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী ও চকরিয়া উপজেলার বাসিন্দা।

বার আউলিয়া ঘাট নৌপুলিশের ইনচার্জ টিটু দত্ত জানান, লবণবাহী ট্রলার ডুবির ঘটনায় চারটি ট্রলারের উদ্ধার হওয়া ১২ জন আমাদের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চারজন কোস্ট গার্ড স্টেশনে আছে। বাকি ট্রলার সহ নিখোঁজদের উদ্ধার কাজ চলমান রয়েছে।

Leave a Reply