মোহাম্মদ ফারুক, ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস- ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে অবশেষে জয়ের দেখা পেল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। আজ বুধবার (০৮ মে)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের ৯ম ম্যাচে শহীদ শাহজাহান সংঘকে ৪২ রানে পরাজিত করে লিগের পয়েন্ট তালিকায় নিজেদের নাম অর্ন্তভুক্ত করে তারা।

এই জয়ের ফলে লিগের ৯ম রাউন্ড শেষে সিটি কর্পোরেশনের সংগ্রহ ৯ ম্যাচে ১ জয় ও ৮ পরাজয়ে ৩ পয়েন্ট এবং শহীদ শাহজাহান সংঘের সংগ্রহ ৯ ম্যাচে ২ জয় ৭ পরাজয়ে ৬ পয়েন্ট।

Chasik XI finally saw victory after defeating Shahjahan Sangh in the Premier League

ইংরেজি ভার্সনে পড়ুনঃ https://thecrimebd.net/english/news/14871/

বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় খেলা শুরুতে বিলম্বের ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ২১ ওভারে। টসে জিতে লিগে ১ম জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করে দলীয় ব্যাটসম্যান আরিফ রেজার সর্ব্বোচ ২৫ বলে ৪১, সাওবিন উদ্দিন তাওসিফের ১৭ বলে ৩০, শরিফুল ইসলাম পাবেলের ২৫ ও মোঃ আসিক উল আলম নাঈমের ১৯ বলে ২৪ রানের উপর ভর করে নির্ধারিত ২১ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ।

ম্যাচে শহীদ শাহজাহান সংঘের নবীন ইসলাম ২ টি ও ইসমাইল হোসেন অনিক, সাহানুর রহমান ও মমতাজুল হুদা ১ টি করে উইকেট লাভ করে।

১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশ একটা সুবিধা করতে পারেনি শহীদ শাহজাহান সংঘের ব্যাটসম্যানেরা। ধারাবাহিক উইকেট পতনের মাধ্যমে ১৭.৫ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে আবদুল কাদির করেন সর্ব্বোচ ২২ রান। ফলে দীর্ঘ প্রতিক্ষার পর ৪২ রানে জয় তুলে নেয় সিটি কর্পোরেশন একাদশ। দলের পক্ষে তানভীর হোসাইন ৩ টি এবং রিয়াদ আহমেদ, সাজ্জাদ হোসাইন ও হাবিবুন নবী সোহেল ২ টি করে উইকেট নেন।

বৃহস্পতিবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে ৯ম রাউন্ডের সর্বশেষ ম্যাচে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব- আগ্রাবাদ নওজোয়ানের মোকাবেলা করবে।

১০ এপ্রিল শুক্রবার ১ দিন বিরতির পর ১১এপ্রিল শনিবার শুরু হওয়া ১০ম রাউন্ডের শিরোপা লড়াইয়ের ১ম গুরুত্বপুর্ন ম্যাচে মাঠে নামবেন চট্টগ্রাম আবাহনী লিমিটেড বনাম মািক্তযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)।