মোহাম্মদ ফারুক,ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস- ইস্পাহানি প্রিমিয়ার লিগের গুরৃত্বপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামকে হারিয়ে লিগ শিরোপা জয়ের পথ অনেকটা সুগম করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। আজ শনিবার (০৪ মে)নগরের এম এ আজিজ ষ্টেডিয়ামে লিগের ৮ রাউন্ডের ম্যাচে আবাহনী ১১২ রানের বিরাট ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ৮ টিতে জয় ও ১ টিতে পরাজয়ে ২৪ পয়েন্ট পেয়ে লিগ পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠে এল আবাহনী লিমিটিড। আবাহনী লিমেটেড লিগে নিজেদের ১০ম ও সর্বশেষ ১১তম রাইন্ডের ম্যাচে যথাক্রমে ১১ মে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল ও ২৩ মে লিগের সমাপনী দিনে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সংস্থার মোকাবেলা করবে।

অন্যদিকে, অপর শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ ৯ ম্যাচে ৭ জয় ও ২ পরাজয়ে ২১ পয়েন্ট। লিগে তাদের ম্যাচ বাকী আছে আরও ২টি। ব্রাদার্স আগামী ১৩ মে মোহামেডান স্পোটিং ক্লাব ও ১৯ মে ফ্রেন্ডস ক্লাবের মোকাবেলা করবে।

বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে দেরী হওয়ার ১০ ওভার কর্তনের ফলে ম্যাচ হয় নির্ধারিত ৪০ ওভারে। সকালে বৃষ্টিভেজা মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী লিমিটেড। লিগের খেলায় মাঠে প্রথমবারের মত খেলোয়াড়দের মাঝে উপস্থিত থেকে ম্যাচ জয়ে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন চট্টগ্রাম আবাহনী এর ক্রিকেট কমিটির চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া সংগঠক গাওহার সিরাজ জামিল।

ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারের চার বল বাকি থাকতেই (৩৯.২) ২৬৪ রানে অল আউট হয়ে যায় আবাহনী। দলের পক্ষে আজমল হুদা আজাদ সর্ব্বোচ ৬০ রান সংগ্রহ করেন। তাছাড়া ওপেনার তাজুল ইসলাম ৪৪, মোহাম্মদ শোয়েব ৪৩, মোামিনুল হক ২৯, সাইদুল ইসলাম সানজু ২৭ রান করেন।

দলের নির্ভরযোগ্য খেলোয়াড় গত শুক্রবার ঢাকা প্রিমিয়ার লীগে শতক করা মোসাদ্দেক হোসেন সৈকত ব্যক্তিগত ১ রানে কাজী কামরুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। বল হাতে দলের পক্ষে ব্রাদার্স ইউনিয়নের আরমান হোসেন ৩, কাজী কামরুল ও এ এম এম নাকিব ২ টি করে উইকেট লাভ করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সুচনা করে ব্রাদার্স ইউনিয়ন। দুই ওপেনার অর্ধশতক তুলে নেন ৭ ওভারে। পরবর্তীতে ৫৩ রানে ১ম, ৫৪ রানে ২য়, ৯৩ রানে ৩য়, ৯৬ রানে ৪র্থ ও ৯৭ রানে ৫ম উইকেটের পতনের মাধ্যমে ম্যাচে দলীয় ছন্দপতন ঘটে ব্রাদার্স ইউনিয়নের ইনিংসের। বেশ কয়েকজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসে।

পরবর্তীতে খেলোয়াড়দের একই ধারাবাহিকতায় ব্রাদার্স ইউনিয়ন গুটিয়ে যায় ২৮.৩ ওভারে ১৫২ রানে। ম্যাচে আবাহনীর মোঃ ওবায়দুল্লাহ ৫ টি ও মোহাম্মদ শোয়েব ৩টি উইকেট লাভ করেন।

০৫ মে রবিবার ৯ম রাউন্ডের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মোকাবেলা করবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল ও চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি।