ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস -ইস্পাহানি প্রিমিয়ার লিগে জয় পেয়েছে পাইরেটস অব চিটাগাং।আজ মঙ্গলবার (৩১ এপ্রিল) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা মোহামেডানকে ১৫৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। লিগ টেবিলে উভয় দলের লিগে ৮ম রাউন্ড শেষে প্রাপ্ত পয়েন্ট পাইরেটস অব চিটাগাং ৮ ম্যাচে ৫ জয় ৩ পরাজয়ে ১৫ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ৮ ম্যাচে ১ জয় ও ৭ পরাজয়ে ৩।
সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাইরেটস অব চিটাগাং। ব্যাট হাতে শাহাদাৎ হোসেনের ৬৯ বলে ৯৩ ও সাদদাম হোসেনের ৪১ রানের সুবাদে ৪৯.৫ ওভারে ২৯৫ রান সংগ্রহ করে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ রানে ১ম উইকেটের পতনের পর ইশতিয়াক ছাড়া দলীয় খেলোয়াড়দের ধারাবাহিক ব্যর্থতায় ৩৭ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনিংস। দলের পক্ষে ইশতিয়াক হোসেন সর্ব্বোচ ৫৩ রান করেন।
ম্যাচে বল হাতে পাইরেটস অব চিটাগাং এর শুভাগত হোম ৩, সাজিদ আবদুল্লাহ, শাহাদাৎ হোসেন ও মোহাম্মদ রুবেল ২ টি করে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইরফান হোসেন, শামীম মিয়া, মোঃ জসিম ও আবু হাসিম ২ টি করে উইকেট লাভ করেন।
বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার লিগের ম্যাচে শহীদ শাহজাহান সংঘ -ফ্রেন্ডস ক্লাবের মোকাবেলা করবে।
১ম বিভাগ লাকী স্টার জয়ী :
সিজেকেএস- কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। মঙ্গলবার সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা মিনতলা লায়ন্স ক্লাবকে ৬ উইকেটে পরাজিত করে। ম্যাচ স্কোর : নিমতলা লায়ন্স ক্লাব ১০১ (৩৭.৪) এবং ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ১০৫/৪ (১৪) ইরফান : ৬৯। ফলাফল : ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ৬ উইকেটে জয়ী।




