ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস- ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লিগের গুরুত্বপুর্ন ম্যাচে সাদিকুর রহমানের শতকে বন্দরের বিরুদ্ধে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম।আজ রবিবার (২৮ এপ্রিল) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতিকে ৭ উইকেটে পরাজিত করে লিগ শিরোপা লড়াইয়ে বেশ এগিয়ে গেছে ব্রাদার্স ইউনিয়ন।

অন্যদিকে এই পরাজয়ে লিগ শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল বন্দর ক্রীড়া সমিতি। এই জয়ের ফলে ব্রাদার্স ইউনিয়ন লিগে নিজেদের ৮ ম্যাচ শেষে ৭ জয় ও ১ পরাজয়ে ২১ পয়েন্ট এবং বন্দর সমপরিমান ম্যাচ শেষে ৬ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে।

সকালে টসে জিতে ব্যাট করতে নেমে বন্দর নিধারিত ৫০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ২০৮ রান। দলের পক্ষে তন্ময় দিপু সব্বোর্চ ৪৭ ও জাহিদুর জামান ৩৩ রান করেন।

শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে জয়ের জন্য প্রয়োজনীয় ২০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাদিকুর রহমান অপরাজিত ১০০ ও ওমর ফারুকের অপরাজিত ৬৯ রানের সুবাদে সহজেই ৩৮.৪ ওভারে ৩ উইকেটে ২০৯ রান তুলে জয় নিশ্চিত করেন। তাছাড়া শামসুদ্দিন বাপ্পা করেন ৩৩ রান।

ম্যাচে বল হাতে ব্রাদাস ইউনিয়নের আরমান হোসেন ও কাজী কামরুল ৩টি করে ও এ এস এম নাকিব ২ টি এবং বন্দর ক্রীড়া সমিতির সাজিদুল রিফাত ২টি উইকেট লাভ করেন।