প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে আজ শুক্রবার (২৬ এপ্রিল)বিকালে সংগঠনের কার্যালয়ে নিরীহ শ্রমিক ও শ্রমিক নেতাদের উপর হামলা ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৮ এপ্রিল পরিবহণ খাতে শ্রমিক ধর্মঘটের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আপনারা সকলে অবগত আছেন যে, পরিবহণ শ্রমিকেরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ সরকারের উন্নয়নের অগ্রযাত্রা সচল রেখেছেন। কিন্তু দু:খের বিষয় পরিবহণ খাতে শ্রমিক ও শ্রমিক নেতাদের উপর প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। যার ফলে পরিবহণ খাতের শ্রমিক নেতারা অতিষ্ট হয়ে পড়েছেন। আমরা সরকারের দৃষ্টি আকর্ষন করে বলছি- আমরা রাতদিন পরিশ্রম করে দেশের উন্নয়নে অবদান রাখার পরও কেন আমরা এতো নির্যাতনের শিকার হবো?

বক্তারা আরো বলেন, চট্টগ্রাম অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন, রেজি নং- ১৪৮৭/৯০-এর সাধারণ সম্পাদক মো: শফির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। সর্বশেষে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ ফেডারেশনের উদ্যোগে- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সমর্থনে নিরীহ শ্রমিক ও শ্রমিক নেতাদের উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর চট্টগ্রাম পরিবহণ খাতে শ্রমিক ধর্মঘটের আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কার্যকরী সভাপতি মো. দিদার, সহ-সভাপতি কবির উদ্দীন, যুক্ত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার, অর্থ সম্পাদক মাহিম দে, দপ্তর সম্পাদক মো. রাসেল, কার্যকরী সদস্য মো. নেজাম, মীর মো. মিন্টু, আব্দুর সবুর, মো. আমির, আইন বিষয়ক সম্পাদক একরামুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মেহেদী, নতুন ব্রীজ (১৪৪১) শাখার সভাপতি পেয়ার মোহাম্মদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সহ সংগঠনের নেতৃবৃন্দ।