দি ক্রাইম, ক্রীড়া ডেস্ক : শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম এর সভাপত্বিতে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা আজ বুধবার (০৯ ফেব্রুয়ারী) পুলিশ স্টাফ কলেজ মিরপুর ঢাকার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি ও সভাপতি বলেন, ক্লাবের দায়িত্ব পাওয়ার পর থেকে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সভায় ক্লাব ও ক্রিকেটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করা, খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ম্যাচ আয়োজন ও রাজশাহী ক্রিকেট একাডেমীতে সপ্তাহিকব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার মাধ্যমে খেলোয়াড়দের খেলার মানোন্নয়ন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্য থেকে ভাল ও দক্ষ খেলোয়াড় বাছাই করে ক্লাবে অন্তর্ভুক্ত করা, ব্যাটিং ও বোলিংয়ের জন্য আলাদা কোচিং স্টাফ নিয়োগ প্রদান, রুটিন মাফিক অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস নিশ্চিতকরণসহ খেলায়াড়দের যাবতীয় লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। এজন্য ঢাকা ২য় ডিভিশন ক্রিকেট লীগ ২০২১-২২ এর ১ম রাউন্ডের গ্রুপভিত্তিক ম্যাচে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সাফল্য চলমান।
অতিরিক্ত আইজি ও সভাপতি, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব ঢাকা ২য় ডিভিশন ক্রিকেট লীগে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের ধারাবাহিক সাফল্যের জন্য প্রত্যেক সদস্যবৃন্দ, কোচিং স্টাফ, খেলোয়াড়বৃন্দ, সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকা ২য় ডিভিশন ক্রিকেট লীগ ২০২১-২২ এর ১ম রাউন্ডের গ্রুপভিত্তিক ৯ টি ম্যাচের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব ৬ টি ম্যাচ জয়লাভ ও আবহাওয়াজনিত কারণে ১ টি ড্রসহ মোট ১৩ পয়েন্ট নিয়ে সুপার লীগে উন্নীত হওয়ার পথে রয়েছে। প্রতি গ্রুপের ১২ টি দলের মধ্যে পয়েন্ট টেবিল শীর্ষ ৪ টি দল নিয়ে ২ গ্রুপের মোট ৮ টি দল সুপার লীগে অনুষ্ঠিত হবে।
সভায় অতিঃ মহাপরিচালক (প্রশাসন), RAB হেডকোয়ার্টার্স; পরিচালক (প্রশাসন ও অর্থ), পুলিশ স্টাফ কলেজ; অধিনায়ক, ৫ এপিবিএন; এআইজি (ক্রাইম ইষ্ট) ও এআইজি (ক্রাইম-ওয়েষ্ট), পুলিশ হেডকোয়ার্টার্স; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টার্স; উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ ও উত্তরা বিভাগ, ডিএমপিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পুলিশের নারী ও পুরুষ ক্রিকেট দলের জন্য কোচসহ সার্পোটিং স্টাফ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।