ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস-ইস্পাহানী প্রিমিয়ার লীগে আবাহনীকে পরাজিত করে চমক দেখিয়েছে পাইরেটস অব চিটাগাং। বেশ কয়েকদিন বিরতির পর আজ শনিবার (২০ এপ্রিল) এম এ আজিজ স্টেডিয়ামে প্রিমিয়ার লীগের শুরু হওয়া সপ্তম রাউন্ডের ১ম ম্যাচে এসে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনী লিমিটেড পাইরেটস অব চিটাগাং এর কাছে ৬৪ রানে প্রথম পরাজয়ের স্বাধ নিল।

এর ফলে লীগে নিজেদেও ৭টি করে ম্যাচ শেষ করে আবাহনীর সংগ্রহ ১৮ পয়েন্ট ও পাইরেটসের ১২ পয়েন্ট। আবাহনীর এই পরাজয়েরে ফলে ৬ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অপরাজিত মুক্তিযোদ্ধা সংসদ একাদশ ক্রীড়া চক্র।

সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪৯.৪ ওভাওে ২৪৭ রান সংগ্রহ করে পাইরেটস অব চিটাগাং। দলের পক্ষে এম এম তাওসিফ করেন সর্ব্বোচ ৬৯ রান। তাছাড়া ওমর হাসান ৫৩, শুভাগত হোম ৪৫ ও সাদ্দাম হাসান করেন ৩৮ রান।

৭ম ম্যাচে ধারাবাহিক জয় অব্যাহত রাখার জন্য ২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৫.১ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় আবাহনী। ফলে ম্যাচে ৬৪ রানে জয় পায় পাইরেটস অব চিটাগাং। দলের পক্ষে মহিউদ্দিন ৩৫, মোসাদ্দেক সৈকত ৩২, মোহাম্মদ হান্নান ২৪ রান সংগ্রহ করে।

ম্যাচে বল হাতে পাইরেটস অব চিটাগাং এর শাহাদাৎ হোসাইন ৩, সাজিদ আবদুল্লাহ, মোঃ বেলাল, মোঃ রুবেল ২টি করে এবং আবাহনীর আবু বাকের জীবন ২টি উইকেট লাভ করেন।

রবিবার এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস-ইস্পাহানী প্রিমিয়ার লীগে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি – রাইজিং স্টার ক্লাবের মোকাবেলা করবে।

১ম বিভাগ ক্রিকেট লীগে কোয়ালিটির জয়

এদিকে সিজেকেএস -কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। শনিবার সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ইয়ং স্টার বøুজকে ৫ উইকেটে পরাজিত করে। ম্যাচ স্কোর : ইয়ং স্টার বøুজ – ১৬৭ রান এবং কোয়ালিটি স্পোর্টিং ক্লাব ১৭২/ ৫ (৩৩.১ ওভার)।

ফলাফল : কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৫ উইকেটে জয়ী।