ক্রীড়া প্রতিবেদক: আম্বিয়া গ্রুপ এমেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছে হোয়াইট ফ্যালকন।আজ শুক্রবার (১৯ এপ্রিল) আম্বিয়া গ্রুপের পৃষ্টপোষকতায় এবং নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এমেচার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্টিত হয়।
ফাইনাল খেলায় হোয়াইট ফ্যালকন ৫ রানে নাইনটিজ উইলোসকে পরাজিত করে। সকালে টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয় হোয়াইট ফ্যালকন। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান করে। শুরুতে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকা দলকে টেনে নেয় রাজেশ দাশ এবং আসাদ। রাজেশ ২৭ এবং আসাদ করেন ৪২ রার। শেষ দিকে ১৬ বলে ২৬ রানের ছোট কেমিও খেলে রাফায়েদ রাফু। নাইনটিজ উইলোর রাশেদ ৩৫ রানে ২টি এবং ইমরান, মর্তুজা, জকি, পংকজ সবাই ১টি করে উইকেট নেন। ১৪৬ রানের সহজ লক্ষ তাড়া করতে নেমে ওপেনার আব্দুল লতিফ ফিরে যান ২০ রার করে। এরপর মাসুদ একাই লড়ে যান ছোট ছোট পার্টনারশিপ করে। মাসুদ ৪৮, জকি ১২, রিপন ১৩ রান করেন। শেষ ৩ বলে প্রয়োজন হয় ১৮ রানের তখন শুরু হয় নতুন নাটক। পরপর দু’বলে দু’টি ছক্কা হাকিয়ে ইমরান নাইনটিজ উইলোকে চ্যাম্পিয়নের স্বপ্ন দেখালেও শেষ বলে আর ৬ হাকাতে পারেননি। তিনি ২৫ রানে অপরাজিত থাকেন এবং ৫ রানে তার দল পরাজিত হয়। শেষ পর্যন্ত নাইনটিজ উইলো ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ করে। হোয়াইট ফ্যালকনের আসাদের বোলিং তোপে মুলত নাইনটিজ উইলো পরাজিত হয়। আসাদ মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। আসাদ তার অলরাউন্ড নৈপূন্যের জন্য ম্যান অফ দা ফাইনাল নির্বাচিত হন।
টুর্নামেন্টের সেরা ব্যাটার ২৭৭ রান করা নাইনটিজ উইলোর মাসুদ, সেরা বোলার ১৩ উইকেট নিয়ে হোয়াইট ফ্যালকনের রাজিব, পুরো টুর্নামেন্টে ৪ উইকেট এবং ২৭৭ রান করে ম্যান অফ দা টুর্নামেন্ট হন নাইনটিজ উইলোর মাসুদ। তাদের প্রত্যেককেই হাক্কানীর পক্ষ থেকে উপহার সহ ক্রেস্ট দেয়া হয়। আম্বিয়া গ্রুপ ছাড়াও হাক্কানী গ্রুপ, এন এইচ টি হোল্ডিং, এসএনএম এগ্রো এ টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল।
ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরনী অুনষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক জনাব আ,জ,ম নাছির উদ্দিন, সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর নেছার আহাং মন্জু, শ্রমিকলীগের সহ-সভাপতি সফর আলী, মোঃ ইসহাক, মহানগর আওয়ামিলীগ, স্পন্সর প্রতিষ্টান হাক্কানী গ্রুপের ম্যানেজার বাপ্পি, নাসিরাবাদ স্পের্টিং ক্লাবের সহ- সভাপতি তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরফানুল ইসলাম খান লাবু, প্রচার সম্পাদক মোঃ ফারুক টিটো, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবুল হাশেম রাজা, ক্লাবের সদস্য পায়েল, কফিল, আলম, দিপু, লতিফ প্রমুখ




