ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অ-১৫) অংশগ্রহনের জন্য অ-১৫ চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দলের ঢাকা যাত্রা করেছে। এর পূর্বে, গত ১৮ এপ্রিল টুর্ণামেন্টে অংশগ্রহনকারী চট্টগ্রাম বিভাগীয় দলের অনুশীলন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা।

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুনির।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও টিম ম্যানেজার রায়হান উদ্দিন রুবেল, সিজেকেএস কাউন্সিলের ও সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর ও দলীয় কোচ শাহজাহান মোহাম্মদ সামি, বিসিবির স্পোর্টস ফিজিওথেরাপিস্ট আবু হানিফ, সহকারী কোচ মো: ফরিদ, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা নেয়ামত উল্লাহ তৌহিদ ও আরও ক্রীড়া ব্যক্তিবর্গ।

টুর্ণামেন্টে আগামী ২০ এপ্রিল ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজে উদ্বোধনী ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে খেলবে চট্টগ্রাম বিভাগীয় দল। চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা থেকে বাছাইয়ের মাধ্যমে ১৬ জনের স্কোয়াড চুড়ান্ত করা হয়।

ঢাকায় অনুষ্ঠিত খেলার মাধ্যমে ৬ জনকে বাছাই করে শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্টে সুযোগ দেওয়া হবে। বীচ ফুটবল আগামী ২৪ এপ্রিল থেকে কক্সবাজারে শুরু হবে।