প্রেস বিজ্ঞপ্তি: লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির ইফতার পার্টি গত বৃস্পতিবার (০৪ এপ্রিল) নগরীর কেসিদে রোডস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডা: মাফফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ হোসেন শাহ।
সুন্দর ও সফল এ অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বেতার ও টিভি শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি লোপা।
অনুষ্ঠান পরিচালনায় জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বিশিষ্ট লেখক ও গবেষক বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী,জাতীয় সাংস্কৃতিক মঞ্চের কেন্দ্রীয় সভাপতি ও কবি ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংস্কৃতিকজন দীপক কুমার পালিত, বিশিষ্ঠ রাজনীতিবিদ ও সাংস্কৃতিকজন মিঠুল দাশগুপ্ত, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ’র যুগ্ম সম্পাদক নাসির আহাম্মদ খান,চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা কবি এম এ হাশেম আকাশ, জাতীয় কবিতা মঞ্চের বিভাগীয় সাধারণ সম্পাদক কবি সুলতান আহমদ কমল, গীতিকার ও সুরকার দিলীপ ভারতী,নাট্যকার রতন চক্রবর্তী, সংগীত শিল্পী শিলা চৌধুরী, সংগীত শিল্পী চন্দনা চক্রবর্তীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।




