ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস- ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে ৩য় জয় পেয়েছে ফ্রেন্ডস ক্লাব। মঙ্গলবার (০২ এপ্রিল)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে ৭ উইকেটে পরাজিত করে। এই জয়ের ফলে ফ্রেন্ডস ক্লাব লিগের ৬ষ্ঠ রাউন্ড শেষে ৬ খেলায় ৩ জয় ও ৩ পরাজয়ে ৯ পয়েন্ট অর্জন করল।

অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৬ খেলায় ৬ টি পরাজিত হয়ে এখনো পর্যন্ত কোন পয়েন্ট অর্জন করতে পারেনি।

সকালে টসে জয়লাভ করে সিটি কর্পোরেশন ফ্রেন্ডস ক্লাবকে ব্যাট করার আমন্ত্রণ জানালে আরিফ রেজার ৭৭ বলে ৮৬ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। তাছাড়া দলের পক্ষে আশরাফুল হোসাইন করেন ৪২ রান। জবাবে জয়ের জন্য ২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফারদিন খানের ৬৫, উদয়ের অপরাজিত ৫৫, পেয়ার মোহাম্মদেও ৫০ ও শাওন কাজীর অপরাজিত ৫০ রানের কৃত্বিতে ৪৬.১ বলে ৩ উইকেটের বিনিময়ে সহজেই প্রয়োজনীয় ২৪১ রান তুলে নেয় ফ্রেন্ডস ক্লাব।

ম্যাচে বল হাতে ফ্রেন্ডস ক্লাবের আসাদুরজ্জামান সাজু ও ইমতিয়াজ উদ্দিন ২ টি করে এবং সিটি কর্পোরেশনের আরিফ, রিয়াদ ও সাজ্জাদ ১টি করে উইকেট লাভ করে।

১ম বিভাগে সীতাকুন্ড উপজেলার জয়, সাজ্জাদের ১১৮।

সিজেকেএস- কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে সাজ্জাদ হোসাইনের ব্যাটিং নৈপুন্যে জয় পেয়েছে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা। দলের পক্ষে সাজ্জাদ করেন সর্ব্বোচ ১১৮ রান।
মঙ্গলবার সাকরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ১৪২ রানের বিশাল ব্যবধানে শতদল ক্লাব জুনিয়রকে পরাজিত করে। ম্যাচ স্কোর : সীতাকুন্ড উপজেলা : ২৮১/১০ (৪৫.১) সাজ্জাদ ১১৮, শাওন ইসলাম ৫৬। শতদল ক্লাব : ১৩২/১০ (৩৪.৩) জাকির হোসাইন ৩৭।

ম্যাচে বল হাতে সীতাকুন্ডের তাইসির উদ্দিন ৪, অভি আহামেদ ৩ ও তাজুল ইসলাম ৩ এবং শতদল ক্লাবের আবু বক্কর ৩, মাসুম সিদ্দিকী ও জাহেদুল ইসলাম ২টি করে উইকেট লাভ করেন।