মোহাম্মদ ফারুক,ক্রীড়া প্রতিবেদক : সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সংযোজিত হল নতুন অধ্যায়। এবারের সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার হিসাবে থাকছে ‘রয়েল হাট’ এর সৌজন্যে একটি ইয়ামাহা ১২৫ সিসির মোটর সাইকেল। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের মাঠের স্কোর বোর্ডের পাশে পুরস্কারের মোটর সাইকেলটি ডিসপ্লে করা হয়।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত চলমান সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২৪ এ চট্টগ্রামের স্থানীয় খেলোয়াড়দের মধ্যে হতে সেরা খেলোয়াড়কে (সেরা অলরাউন্ডিং পারফম্যন্সের জন্য) ‘রয়েল হাট’ এর পক্ষ থেকে এই মোটর সাইকেলটি পুরস্কার হিসাবে দেয়া হবে।

সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম ক্রিকেট লিগে সেরা অলরাউন্ডারের জন্য পুরস্কার হিসাবে প্রথম বারের মত মোটর সাইকেল স্পন্সর করায় রয়েল হাট কর্তপক্ষকে ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এহসানুল হক চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটি সম্পাদক আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ তানসীর, কাউন্সিলর কাজী জসিম উদ্দিন, এস এম ইকবাল মোরশেদ, মোশারফ হোসেন লিটন, সাংবাদিক জাকির হোসেন লুলু প্রমুখ।