ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে ফ্রেন্ডস ক্লাব।আজ শুক্রবার (২২ মার্চ)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৭ উইকেটে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। এই জয়ের ফলে লিগে ফ্রেন্ডস ক্লাব ক্লাবের সংগ্রহ ৫ ম্যাচে (২ জয় ৩ পরাজয়) ৬ পয়েন্ট ও পক্ষান্তরে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের ৫ ম্যাচে (২ জয় ৩ পরাজয়) ৬ পয়েন্ট।
ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে আগাবাদ নওজোয়ান ৪৭.৩ বলে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৫ রান। দলের পক্ষে ইফতেখার হোসাইন সর্ব্বোচ ৫৯ ও মিনহাস উদ্দিন করেন ৪৪ রান।
জয়ের লক্ষ্যে ১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফ্রেন্ডস ক্লাব পেরায় মোঃ সৌরভের ৪২, উদয় ভুঁইয়ার ৪৬, আকিব আলির ৩৯ ও রাকিবুল হোসাইনের অপরাজিত ৪৫ রানের সুবাদে সহজেই ৩৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান করে জয় তুলে নেয়।
ম্যাচে বল হাতে ফ্রেন্ডস ক্লাবের নুরুল হাসান রুমেন ৪, ইমতিয়াস উদ্দিন ৩ ও হাসান মুরাদ মুন্না ২ এবং আগাবাদ নওজোয়ানের মাজহারুল ইসলাম ২ ও নাজিম উদ্দিন সাব্বির ১টি উইকেট লাভ করেন।
মহান স্বাধনিতা দিবসের অনুষ্ঠানমালার জন্য আগামীকাল শনিবার ২৩ মার্চ থেকে ২৭ মার্চ বুধবার পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা বন্ধ থাকবে। আগামী ২৮ মার্চ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও শাহজাহান সংঘের ম্যাচ দিয়ে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের ৬ষ্ঠ রাইন্ডের খেলা শুরু হবে।
১ম বিভাগে ইয়ং স্টারের সহজ জয়লাভ
সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে ইয়ং স্টার বøুজ । শুক্রবার সাগরিকা মহিলা কমপ্লেক্্র মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা উল্লাস ক্লাবকে ৯ উইকেটে পরাজিত করে। স্কোর : উল্লাস ক্লাব ৮৯ (৩৯.০) এবং ইয়ং স্টার বøুজ ৯২/১ (১৮.৩)। ফলাফল : ইয়ং স্টার ৯ উইকেটে জয়ী।




