মোহাম্মদ ফারুক, ক্রীড়া প্রতিবেদক : সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের ৫ রাউন্ডে এসে বোলার আবু হাসিম ও ব্যাটসম্যান আরমান উল্ল্যার নৈপুণ্যে সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে প্রিমিয়ার ক্রিকেট লীগে ১ম জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাব।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ২০ ওভারের ম্যাচে তারা সিটি কর্পোরেশনকে ১২ রানে পরাজিত করে। মোহামেডানের পক্ষে বল হাতে আবু হাসিমের ১১ রানে ৫ উইকেট প্রাপ্তি ও ব্যাটসম্যান আরমান উল্ল্যার ৪৬ রান দলকে এই জয় এনে দেয়। এবারের লিগে টানা ৪ ম্যাচ পরাজয়ের পর আজকের ম্যাচ জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকায় নিজেদের নাম লিপিবদ্ধ করল মোহামেডান। পক্ষান্তরে সিটি কর্পোরেশন একাদশ ৫ ম্যাচ শেষে সবকটিতে পরাজয় বরণ করেছে।

বৃষ্টির কারণে সকালে মাঠ খেলার অনুপযোগী থাকায় নির্ধাবিত সময়ের কয়েক ঘন্টা পর শুরু হয় ২০ ওভারের ম্যাচ। টসে জিতে বৃষ্টিভেজা মাঠে ব্যাট করতে নেমে ৪ রানে ১ম, ৬ রানে ২য়, ১১ রানে ৩য় ও ৩০ রানে ৪র্থ উইকেটের পতনের ফলে ম্যাচে কিছুটা কোণটাসা হয়ে যায় মোহামেডান। পরবর্তীতে ৫ উইকেট জুটিতে আরমান উল্ল্যা ও তানভির সাদাৎ দলকে নিয়ে যায় সম্মানজনক ১০২ রানে। নির্ধারিত ২০ ওভারে মোহামেডানের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ১১৫ রানে। দলের পক্ষে আরমান উল্ল্যা সর্ব্বোচ ৪৬ ও তানভির সাদাৎ করেন ৩৮ রান।

মোহামেডানের দেওয়া ১১৫ রানের জবাব দিতে গিয়ে দলীয় ৭ রানে ১ম, ৯ রানে ২য় ও ১৪ রানে ৩য় উইকেট হারায় সিটি কর্পোরেশন। পরবর্তীতে ৫৪ রানে ৪র্থ, ৬৮ রানে ৫ম, ৬৯ রানে ৬ষ্ঠ, ৯৭ রানে ৭ম ও ৮ম, ১০০ রানে ৯ম উইকেটের পতনের পর ১০৩ রানে শেষ হয় তাদের ইনিংস। ম্যাচে সেরা নৈপুন্য দেখিয়ে বল হাতে মোহামেডানের আবু হাসিম ১১ রানে ৫ টি উইকেট লাভ করেন। তাছাড়া মোঃ জসিম পান ১৫ রানে ২ উইকেট।

১ম বিভাগে শতাব্দী গোষ্ঠির জয়লাভ

সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে শতাব্দী গোষ্ঠি। বৃহস্পতিবার সাগরিকা মহিলা কমপ্লেক্্র মাঠে বৃষ্ঠি বিঘিœত ২০ ওভারের ম্যাচে তারা ৭০ রানে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। স্কোর : শতাব্দী গোষ্ঠি : ১৫৪/৯ (২০) এবং ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব : ৮৪ (১৬.১) । ফলাফল : শতাব্দী গোষ্ঠি ৭০ রানে জয়ী।