মোহাম্মদ ফারুক, ক্রীড়া প্রতিবেদক : সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার লিগে দুরন্ত জয় পেয়েছে রাইজিং স্টার ক্লাব। টানা ৪ ম্যাচ জয়ের পর ৫ম ম্যাচে এসে রাইজিং স্টারের কাছে ২ উইকেটে পরাজিত হয়েছে শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চট্টগ্রাম।

আজ বুধবার (২০ মার্চ)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ৫ম রাউন্ডের গুরুত্বপুর্ণ এই ম্যাচে ব্রাদার্সের পরাজয় লিগ শিরোপা জয়ের পথে দলটিকে কিছুটা পিছিয়ে দিল। ৫ম রাউন্ড শেষে প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন ও রাইজিং স্টার ক্লাব নিজেদের ৫টি ম্যাচ শেষ করে উভয়ে ৪ টিতে জয় পেয়েছে ও ১ টিতে পরাজিত হয়েছে। তাছাড়া শিরোপা প্রত্যাশী অপর তিন দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বন্দর ক্রীড়া সমিতি ৫ম রাউন্ডের নিজেদের ৫ ম্যাচের সবকটিতে জয়লাভ করে শিরোপা দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে।

সকালে টসে জয়লাভ করে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ৪৭.৪ ওভারে সবকটি উইকেটে হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাখায়াত হোসেন ৪০, মোঃ মামুন ২৯, সামসুদ্দিন বাপ্পা ২৬ ও এ এস এম নাকিব ২৪ রান সংগ্রহ করেন।

জয়ের জন্য ২০১ রাানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৩ রানে ১ম উইকেটের পতনের পর ২৬.৪ ওভারে ধারাবাহিকভাবে ৭৯ রানে ৬ষ্ঠ উইকেটের পতন হলে কিছুটা চাপে পড়ে রাইজিং স্টার। পরবর্তীতে ম্যাচ জয়ের নায়ক সজিবুল আলমের ৬৮, রেজাউল করিম রাজিব ২৪ ও আশরাফুল রুহিন ১৯ রান করে ৪৯.২ ওভারে ৮ উইকেটের প্রয়োজনীয় ২০১ রান তুলে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয় নিশ্চিত করে। খেলা শেষ হওযার সাথে সাথে রাইজিং স্টার ক্লাবের খেলোয়াড়, কর্মকতারা মাঠে ছুটে গিয়ে খেলোযাড়দের অভিনন্দন জানান এবং উল্লাস প্রকাশ করেন।

খেলায় বল হাতে রাইজিং স্টার ক্লাবের ব্রাদার্সের মাহাফুজুল শুভ ৩, মুনতাসির ২টি রেজাউল করিম রাজিব ২টি ও সাজিবুল আলম ২টি এবং ব্রাদার্সের আরমান হোসেন ৩টি ও এ এস এম নাকিব ২ টি উইকেট লাভ করেন।

বৃহস্পতিবার সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার লিগের খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব – ফ্রেন্ডস ক্লাবের মোকাবেলা করবে।