মোহাম্মদ ফারুক : সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার লীগে জয়যাত্রা চলমান রেখেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম।আজ মঙ্গলবার (১৯ মার্চ) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে নিজেদের ৫ম রাউন্ডের ম্যাচে পাইরেটস অব চিটাগাংকে ৩৪ রানে পরাজিত করে তারা। এর ফলে লিগে নিজেদের টানা ৫ম ম্যাচে জয় পেল দলটিা।
সকালে টসে জিতে পাইরেটস অব চিটাগাং মুক্তিযোদ্ধাকে ব্যাট করতে আমন্ত্রণ জানালে তারা ৪৯.৫ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে। ম্যাচে দলের পক্ষে সর্ব্বোচ মোহাইমিনুল খান ৪০, আল আমিন হোসাইন ২৮ রান করেন। তাছাড়া মুরসালিন মুরাদ ২১ রানের পাশাপাশি বল হাতে তুলে নেন ৩ উইকেট। জয়ের লক্ষ্যে ১৭৪ রানের জবাব দিতে গিয়ে ৪৫.৪ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় পাইরেটস অব চিটাগাং এর ইনিংস। দলের পক্ষে ওমর হাসান ৪০ ও মোঃ রুবেল ২৭ রান করেন। বল হাতে সাজিদ আবদুল্লাহ ও শাহাদাৎ হোসেন পান ৩ টি করে উইকেট।
লিগের শুরু থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ গুলোতে খেলার প্রাণ দর্শকদের তেমন একটা সরব উপস্থিতি না থাকেলেও মঙ্গলবার মুক্তিযোদ্ধা – পাইরেটস ম্যাচে ঢোল বাজনা ও ক্লাব পতাকা নিয়ে মুক্তিযোদ্ধা সর্মথক ও ক্লাব কর্মকতাদের বেশ উৎসবমুখর দেখা গেছে।
মঙ্গলবার সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মোকাবেলা করবে রাইজিং স্টার ক্লাবের।
১ম বিভাগে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার জয়লাভ
সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ২ উইকেটে কর্নফুলী ক্লাবকে পরাজিত করে। স্কোর : কর্নফুলী ক্লাব : ১৮৩ (৪৯.৫) এবং সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা : ১৮৪/৮ (৩৮.২) । ফলাফল : সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা ২ উইকেটে জয়ী।