ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার লীগে জয়েরধারা অব্যাহত রেখেছে বন্দর ক্রীড়া সমিতি।আজ সোমবার (১৮ মার্চ)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত উভয় দলের ৫ম রাউন্ডের ম্যাচে বন্দর ক্রীড়া সমিতি ১৯ রানে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। এই জয়ে লিগে বন্দর নিজেদের টানা ৫ম জয় পেল।
সকালে টসে জিতে ব্যাট করতে নেমে বন্দর নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইকবাল বাহার করেন সর্ব্বোচ ৬২, সজিব মিয়া করেন ৫৩ ও মেহেদী হাসান ৪৪ করেন রান। পাশাপাশি বল হাতেও সাফল্য পান সজিব মিয়া। তিনি ৩২ রানে বিপক্ষ দলের ৩ উইকেট তুলে নেন।
৫ম ম্যাচে ১ম জয়ের জন্য ২৪৯ রানের জবাব দিতে গিয়ে ৬.১ ওভারে ২০ রানে ৩ উইকেট হারায় শাহজাহান সংঘ। পরবর্তীতে আবদুল কাদের রাসেলের ৬৫, শাহাদাৎ হোসেন বাবুর ৪৬ ও তানহা জুবায়েরের ৩৬ রান দলকে সামনে এগিয়ে নিয়ে গেলেও জয় এনে দিতে পারেনি। ৪৮.১ ওভারে দলীয় ২২৯ রানে আল আউট হয়ে যায় শাহজাহান সংঘ। ম্যাচে ১৯ রানে জয় পায় বন্দর ক্রীড়া সমিতি। শাহজাহান সংঘের শাহাদাৎ হোসেন বাবু পান ৩৮ রানে ৩ উইকেট।
মঙ্গলবার সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধ সংসদ ত্রীড়া চত্রের মোকাবেলা করবে পাইরেটস অব চিটাগাং।
১ম বিভাগে রেলওয়ের জয়লাভ
সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে বাংলাাদেশ রেওয়ে। সোমবার সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫৬ রানে শতদল ক্লাবকে পরাজিত করে। স্কোর : বাংলাাদেশ রেওয়ে ২৫৩ (৪৯.৫) এবং শতদল ক্লাব : ১৯৭ (৪৫.২)। ফলাফল : রেলওয়ে ৫৬ রানে জয়ী।




