ব্যাঙ সমিতি পন্ড
—– সমীরণ বড়ুয়া
পুকুর ডোবায় কাটছে সাঁতার
ব্যাঙ ডেকেছে ঘ্যাঙর ঘেঙ,
পদ্ন পাতায় ব্যাঙ যে লাফায়
সাপের মাথায় ব্যাঙের ঠেঙ।
সর্পমনি চায়গো পেতে
ব্যাঙ করেছে ফন্দি,
দিঘির জলে শ্যাওলা বনে
সাপকে করে বন্দি।
সর্পরা খায় পোকা মাকড়
কিংবা ব্যাঙের ছানা,
দখল নিতে পদ্ন- দিঘি
সাপকে দিলো হানা।
ব্যাঙ সমিতি শপথ নিল
সাপকে হবে তাড়াতে,
সাপের চামড়া তুলে নিতে
হাটছে রুখে দাঁড়াতে।
ব্যাঙেরা চায় থাকতে ডাঙায়
সাপের মত চলতে,
ব্যাঙ সমিতি গর্জে উঠে
সাপের দুকান মলতে।
সর্প- ব্যাঙের চলছে লড়াই
দুই কুড়ি তিন বছরে-
সর্প গায়ে দুই পা তুলে
ব্যাঙ কাপে ঐ থর থরে।
সাপের ভয়ে ব্যাঙের সভা
হয়েছে যে পন্ড,
ভাঙছে আজি ব্যাঙ সমিতি
হচ্ছে নাকি দ্বি-খন্ড।
Post Views: 680




