ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস-প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে রাইজিং স্টার ক্লাব। আজ শুক্রবার (১৫ মার্চ)নগরের এম আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪১ ওভারের ম্যাচে তারা আগ্রাবাদ নওজোয়ানকে ২৮ রানে পরাজিত করে। সকালে বৃষ্ঠি হওয়ায় খেলা শুরুতে কিছুটা বিলম্বের কারণে ৯ ওভার কর্তন করে ৪১ ওভারে ম্যাচ অনুষ্ঠিত হয় ম্যাচ।
টসে জিতে রাইজিং স্টার ক্লাব ব্যাট করতে মাঠে নেমে ৩ রানে ১ম ও ১৪ রানে ২য় উইকেট হারালেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ৪১ ওভারে অপরাজিত দুই ব্যাটসম্যান আফসারুল করিম রিফাতের ঝড়ো ৬০ বলে ৮১, মাহাফুজুল ইসলামের ৫২ বলে ৬৫ রানের সুবাদে ৯ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে।
নওজোয়ান ক্লাব জয়ের জন্য ২৫২ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ২ রানে ১ম ও ৩১ রানে ২য় উইকেট হারালেও ৩য় উইকেটে ঘুরে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যায় সমান তালে। রোজা রেখে মাঠে নামা ওপেনার আবদুল্লাহ ওমর হিমোল খেলেন ১০৫ বলে ৬৭ রানের ইনিংস। তাছাড়া দলের পক্ষে সর্ব্বোচ ৭৯ বলে ৮৯ রান করা ইফতেখার হোসেন ইফতি লড়াই চালিয়ে গেলেও দলকে শেষ রক্ষা করতে পারেনি। পরিশেষে ৬ উইকেটে নওজোয়ান ক্লাবের ইনিংস শেষ হয় ২১৯ রানে। ম্যাচে রাইজিং স্টার ক্লাব জয় পায় ২৮ রানে।
বল হাতে রাইজিং স্টার ক্লাবের মাহাফুজুল ইসলাম ও আশরাফুল হাসান ২টি করে এবং নওজোয়ান ক্লাবের ইফতেখার সাজ্জাদ রণি ২ টি উইকেট লাভ করেন। এই জয়ের ফলে রাইজিং স্টার ক্লাব নিজেদের ৪ ম্যাচের ৩ টিতে জয় পেলেও সমপরিমান ম্যাচ খেলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের জয় ২ টি।
শনিবার সকাল ৯ টায় সিজেকেএস-প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলায় চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাব মোকাবেলা করবে ফ্রেন্ডস ক্লাবের।




