প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগ/ইনস্টিটিউট/দপ্তরসমূহ অটোমেশনের জন্য মাস্টার প্ল্যান তৈরীর লক্ষ্যে গঠিত কমিটি আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় চবি উপ-উপাচার্যগণ গঠিত কমিটির আহবায়ক, সদস্য-সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) এর সফটওয়্যার প্রস্তুতকরণ প্রস্তাবনার কপি উপাচার্যের নিকট হস্তান্তর করেন।

উপাচার্য গঠিত কমিটির আহবায়ক, সদস্য-সচিব ও সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বির্নিমাণের লক্ষ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি প্রতিষ্ঠানে অটোমেশন চালুর কাজ চলছে। এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউট/দপ্তরসমূহ অটোমেশনের জন্য মাস্টার প্ল্যান তৈরীর কাজ এগিয়ে চলছে। এই মহা কর্মপরিকল্পনা সম্পুর্ণ হলে এ বিশ্ববিদ্যালয়ের সমস্ত সেবাকার্যক্রম অটোমেশনের মাধ্যমে অধিকতর সহজ হবে। উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।