ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ বনাম শ্রীলংকা ৩ ম্যাচে সিরিজের ১ম ম্যাচে জয় পেয়েছে টাইগার বাহিনী। চট্টগ্রাম জহুর আহামেদ চৌধুরী আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত মাচে স্বাগতিক বাংলাদেশ জয় পায় ৬ উইকেটে। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

সিলেটে অনুষ্ঠিত শ্রীলংকা দলের বাংলাদেশ সফরের প্রথম টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশের সিরিজ হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমে টাইগার বাহিনী জয় তুলে নেয়। বাংলাদেশ দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্ব্বোচ ১২৯ বলে ১২২ রান ও মুশফিকুর রহিম করেন ৮৪ বলে ৭৩ রান। বাংলাদেশ দলের ৪র্থ উইকেট জুটি ১৩১ রান সংগ্রহ করেন ।

টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলংকা দল ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্ব্বোচ ৬৭ রানের ইনিংস খেলেন জেনিথ লিয়ানেজ । তাছাড়া মেন্ডিস করেন ৫৯ রান। বল হাতে বাংলাদেশের হয়ে ৩ টি করে উইকেট তুলে নেন তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জবাব দিতে মাঠে নেমে সুচনাটা ভাল হয়নি বাংলাদেশের। মাত্র ২৩ রানে সাজ ঘরে ফিরে যান লিটন (০০), সৌম্য সরকার (০৩) ও তৌহিদ হ্দয় (০৩)। পরবর্তীতে নাজমুল শান্ত ও মাহামুদুল্লাহ দলকে কিছুটা এগিয়ে নিয়ে যায়। দলীয় ৯২ রানে মাহামুদুল্লার আউটের পর শান্তের সাথে দীর্ঘ জুটি গড়েন মোশফিকুর রহিম। শেষ পর্যন্ত খেলে এই জুটি ৪৪.৪ ওভারে ৪ উইকেটে দলীয় ২৫৭ রানে ম্যাচ শেষ করে ফিরেন।

খেলা শেষে বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় সহ অতিথিরা ম্যান অব দ্যা ম্যাচ নাজমুল হোসেন শান্তর হাতে পুরস্কার তুলে দেন।